Surah Ash-Shu'ara in Bangla: translation and audio
Surah 26 · الشعراء · The Poets · 227 verses
Surah Ash-Shu'ara verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Bangla translation by Dr. Abu Bakr Muhammad Zakaria. For the meaning of every word, see Surah Ash-Shu'ara word by word in English.
Verse 1
طسٓمٓ
Transliteration tta-seen-meem
Bangla ত্বা-সীন-মীম।
Verse 2
تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ
Transliteration til'ka āyātu l-kitābi l-mubīni
Bangla এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
Verse 3
لَعَلَّكَ بَـٰخِعٌ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا۟ مُؤْمِنِينَ
Transliteration laʿallaka bākhiʿun nafsaka allā yakūnū mu'minīna
Bangla তারা মুমিন হচ্ছে না বলে আপনি হয়ত মনোকষ্টে আত্মঘাতী হয়ে পড়বেন।
Verse 4
إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةً فَظَلَّتْ أَعْنَـٰقُهُمْ لَهَا خَـٰضِعِينَ
Transliteration in nasha nunazzil ʿalayhim mina l-samāi āyatan faẓallat aʿnāquhum lahā khāḍiʿīna
Bangla আমরা ইচ্ছে করলে আসমান থেকে তাদের কাছে এক নিদর্শন নাযিল করতাম, ফলে সেটার প্রতি তাদের ঘাড় বিনত হয়ে পড়ত।
Verse 5
وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّنَ ٱلرَّحْمَـٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا۟ عَنْهُ مُعْرِضِينَ
Transliteration wamā yatīhim min dhik'rin mina l-raḥmāni muḥ'dathin illā kānū ʿanhu muʿ'riḍīna
Bangla আর যখনই তাদের কাছে দয়াময়ের কাছ থেকে কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
Verse 6
فَقَدْ كَذَّبُوا۟ فَسَيَأْتِيهِمْ أَنۢبَـٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
Transliteration faqad kadhabū fasayatīhim anbāu mā kānū bihi yastahziūna
Bangla অতএব, তারা তো মিথ্যারোপ করেছে। কাজেই তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত তার প্রকৃত বার্তা তাদের কাছে শীঘ্রই এসে পড়বে।
Verse 7
أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلْأَرْضِ كَمْ أَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ
Transliteration awalam yaraw ilā l-arḍi kam anbatnā fīhā min kulli zawjin karīmin
Bangla তারা কি যমীনের দিকে লক্ষ্য করে না? আমরা তাতে প্ৰত্যেক প্রকারের অনেক উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি [১]!
Verse 8
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Bangla নিশ্চয় এতে আছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মুমিন নয়।
Verse 9
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Bangla আর নিশ্চয় আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Verse 10
وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئْتِ ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ
Transliteration wa-idh nādā rabbuka mūsā ani i'ti l-qawma l-ẓālimīna
Bangla আর স্মরণ করুন, যখন আপনার রব মূসাকে ডেকে বললেন, ‘আপনি যালিম সম্পপ্রদায়ের কাছে যান,
Verse 11
قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ
Transliteration qawma fir'ʿawna alā yattaqūna
Bangla ‘ফির‘আউনের সম্পপ্রদায়ের কাছে; তারা কি তাকওয়া অবলম্বন করবে না?’
Verse 12
قَالَ رَبِّ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Transliteration qāla rabbi innī akhāfu an yukadhibūni
Bangla মূসা বলেছিলেন, ‘হে আমার রব! আমি আশংকা করছি যে, তারা আমার উপর মিথ্যারোপ করবে,
Verse 13
وَيَضِيقُ صَدْرِى وَلَا يَنطَلِقُ لِسَانِى فَأَرْسِلْ إِلَىٰ هَـٰرُونَ
Transliteration wayaḍīqu ṣadrī walā yanṭaliqu lisānī fa-arsil ilā hārūna
Bangla ‘এবং আমার বক্ষ সংকুচিত হয়ে পড়ছে, আর আমার জিহ্বা তো সাবলীল নেই। কাজেই হারূনের প্রতিও ওহী পাঠান।
Verse 14
وَلَهُمْ عَلَىَّ ذَنۢبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ
Transliteration walahum ʿalayya dhanbun fa-akhāfu an yaqtulūni
Bangla ‘আর আমার বিরুদ্ধে তো তাদের এক অভিযোগ আছে, সুতরাং আমি আশংকা করছি যে, তারা আমাকে হত্যা করবে।’
Verse 15
قَالَ كَلَّا ۖ فَٱذْهَبَا بِـَٔايَـٰتِنَآ ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ
Transliteration qāla kallā fa-idh'habā biāyātinā innā maʿakum mus'tamiʿūna
Bangla আল্লাহ্ বললেন, ‘না, কখনই নয়, অতএব আপনারা উভয়ে আমাদের নিদর্শনসহ যান, আমরা তো আপনাদের সাথেই আছি, শ্রবণকারী।
Verse 16
فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration fatiyā fir'ʿawna faqūlā innā rasūlu rabbi l-ʿālamīna
Bangla ‘অতএব, আপনারা উভয়ে ফির‘আউনের কাছে যান এবং বলুন, ‘আমরা তো সৃষ্টিকুলের রবের রাসূল,
Verse 17
أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Transliteration an arsil maʿanā banī is'rāīla
Bangla যাতে তুমি আমাদের সাথে যেতে দাও বনী ইসরাইলকে [১]।’
Verse 18
قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ
Transliteration qāla alam nurabbika fīnā walīdan walabith'ta fīnā min ʿumurika sinīna
Bangla ফির‘আউন বলল, ‘আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন-পালন করিনি? আর তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ,
Verse 19
وَفَعَلْتَ فَعْلَتَكَ ٱلَّتِى فَعَلْتَ وَأَنتَ مِنَ ٱلْكَـٰفِرِينَ
Transliteration wafaʿalta faʿlataka allatī faʿalta wa-anta mina l-kāfirīna
Bangla ‘এবং তুমি তোমার কাজ যা করার তা করেছ; তুমি তো অকৃতজ্ঞ।’
Verse 20
قَالَ فَعَلْتُهَآ إِذًا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ
Transliteration qāla faʿaltuhā idhan wa-anā mina l-ḍālīna
Bangla মূসা বললেন, ‘আমি তো এটা করেছিলাম তখন, যখন আমি ছিলাম বিভ্ৰান্ত’ [২]।
Verse 21
فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِى رَبِّى حُكْمًا وَجَعَلَنِى مِنَ ٱلْمُرْسَلِينَ
Transliteration fafarartu minkum lammā khif'tukum fawahaba lī rabbī ḥuk'man wajaʿalanī mina l-mur'salīna
Bangla ‘তারপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপর আমার রব আমাকে প্রজ্ঞা (নবুওয়ত) দিয়েছেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন।
Verse 22
وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَىَّ أَنْ عَبَّدتَّ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Transliteration watil'ka niʿ'matun tamunnuhā ʿalayya an ʿabbadtta banī is'rāīla
Bangla ‘আর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করে তুমি দয়া দেখাচ্ছ তা তো এই যে, তুমি বনী ইসরাঈলকে দাসে পরিণত করেছ [১] ।’
Verse 23
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration qāla fir'ʿawnu wamā rabbu l-ʿālamīna
Bangla ফির‘আউন বলল, ‘সৃষ্টিকুলের রব আবার কী?’
Verse 24
قَالَ رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
Transliteration qāla rabbu l-samāwāti wal-arḍi wamā baynahumā in kuntum mūqinīna
Bangla মূসা বললেন, ‘তিনি আসমানসমূহ ও যমীন এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’
Verse 25
قَالَ لِمَنْ حَوْلَهُۥٓ أَلَا تَسْتَمِعُونَ
Transliteration qāla liman ḥawlahu alā tastamiʿūna
Bangla ফির‘আউন তার আশেপাশের লোকদের লক্ষ করে বলল, ‘তোমরা কি ভাল করে শুনছ না?’
Verse 26
قَالَ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
Transliteration qāla rabbukum warabbu ābāikumu l-awalīna
Bangla মূসা বললেন, ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব।’
Verse 27
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِىٓ أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ
Transliteration qāla inna rasūlakumu alladhī ur'sila ilaykum lamajnūnun
Bangla ফির‘আউন বলল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো অবশ্যই পাগল।’
Verse 28
قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
Transliteration qāla rabbu l-mashriqi wal-maghribi wamā baynahumā in kuntum taʿqilūna
Bangla মূসা বললেন, ‘তিনি পূর্ব ও পশ্চিমের এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব; যদি তোমরা বুঝে থাকো!’
Verse 29
قَالَ لَئِنِ ٱتَّخَذْتَ إِلَـٰهًا غَيْرِى لَأَجْعَلَنَّكَ مِنَ ٱلْمَسْجُونِينَ
Transliteration qāla la-ini ittakhadhta ilāhan ghayrī la-ajʿalannaka mina l-masjūnīna
Bangla ফির‘আউন বলল, ‘তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্ৰহণ কর আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব।’
Verse 30
قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِينٍ
Transliteration qāla awalaw ji'tuka bishayin mubīnin
Bangla মূসা বললেন, ‘আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আসি, তবুও [১]?’
Verse 31
قَالَ فَأْتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Transliteration qāla fati bihi in kunta mina l-ṣādiqīna
Bangla ফির‘আউন বলল, ‘তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত কর।’
Verse 32
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِينٌ
Transliteration fa-alqā ʿaṣāhu fa-idhā hiya thuʿ'bānun mubīnun
Bangla তারপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করলে তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজগরে [১] পরিণত হল।
Verse 33
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّـٰظِرِينَ
Transliteration wanazaʿa yadahu fa-idhā hiya bayḍāu lilnnāẓirīna
Bangla আর মূসা তার হাত বের করলে তৎক্ষনাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হল।
Verse 34
قَالَ لِلْمَلَإِ حَوْلَهُۥٓ إِنَّ هَـٰذَا لَسَـٰحِرٌ عَلِيمٌ
Transliteration qāla lil'mala-i ḥawlahu inna hādhā lasāḥirun ʿalīmun
Bangla ফির‘আউন তার আশেপাশের পরিষদবৰ্গকে বলল, ‘এ তো এক সুদক্ষ জাদুকর!
Verse 35
يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِۦ فَمَاذَا تَأْمُرُونَ
Transliteration yurīdu an yukh'rijakum min arḍikum bisiḥ'rihi famādhā tamurūna
Bangla ‘সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে তার জাদুবলে বহিস্কৃত করতে চায়। এখন তোমরা কী করতে বল?’
Verse 36
قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَٱبْعَثْ فِى ٱلْمَدَآئِنِ حَـٰشِرِينَ
Transliteration qālū arjih wa-akhāhu wa-ib'ʿath fī l-madāini ḥāshirīna
Bangla তারা বলল, ‘তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও,
Verse 37
يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ
Transliteration yatūka bikulli saḥḥārin ʿalīmin
Bangla ‘যেন তারা তোমার কাছে প্রতিটি অভিজ্ঞ জাদুকরকে উপস্থিত করে।’
Verse 38
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ
Transliteration fajumiʿa l-saḥaratu limīqāti yawmin maʿlūmin
Bangla অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হল,
Verse 39
وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ
Transliteration waqīla lilnnāsi hal antum muj'tamiʿūna
Bangla এবং লোকদেরকে বলা হল, ‘তোমরাও সমবেত হচ্ছে কি?
Verse 40
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُوا۟ هُمُ ٱلْغَـٰلِبِينَ
Transliteration laʿallanā nattabiʿu l-saḥarata in kānū humu l-ghālibīna
Bangla ‘যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি, যদি তারা বিজয়ী হয়।’
Verse 41
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُوا۟ لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَـٰلِبِينَ
Transliteration falammā jāa l-saḥaratu qālū lifir'ʿawna a-inna lanā la-ajran in kunnā naḥnu l-ghālibīna
Bangla অতঃপর জাদুকরেরা এসে ফির‘আউনকে বলল, ‘আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকবে তো?’
Verse 42
قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًا لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ
Transliteration qāla naʿam wa-innakum idhan lamina l-muqarabīna
Bangla ফির‘আউন বলল, ‘হ্যাঁ, তখন তো তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হবে।’
Verse 43
قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ
Transliteration qāla lahum mūsā alqū mā antum mul'qūna
Bangla মূসা তাদেরকে বললেন, ‘তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর।’
Verse 44
فَأَلْقَوْا۟ حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا۟ بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ ٱلْغَـٰلِبُونَ
Transliteration fa-alqaw ḥibālahum waʿiṣiyyahum waqālū biʿizzati fir'ʿawna innā lanaḥnu l-ghālibūna
Bangla অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং তারা বলল, ‘ফির‘আউনের ইযযতের শপথ! আমরাই তো বিজয়ী হব।’
Verse 45
فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
Transliteration fa-alqā mūsā ʿaṣāhu fa-idhā hiya talqafu mā yafikūna
Bangla অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করলেন, সহসা সেটা তাদের অলীক কীর্তিগুলোকে গ্ৰাস করতে লাগল।
Verse 46
فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَـٰجِدِينَ
Transliteration fa-ul'qiya l-saḥaratu sājidīna
Bangla তখন জাদুকরেরা সাজদাবনত হয়ে পড়ল।
Verse 47
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration qālū āmannā birabbi l-ʿālamīna
Bangla তারা বলল, ‘আমরা ঈমান আনলাম সৃষ্টিকুলের রবের প্রতি---
Verse 48
رَبِّ مُوسَىٰ وَهَـٰرُونَ
Transliteration rabbi mūsā wahārūna
Bangla ‘যিনি মূসা ও হারূনেরও রব।’
Verse 49
قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَـٰفٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
Transliteration qāla āmantum lahu qabla an ādhana lakum innahu lakabīrukumu alladhī ʿallamakumu l-siḥ'ra falasawfa taʿlamūna la-uqaṭṭiʿanna aydiyakum wa-arjulakum min khilāfin wala-uṣallibannakum ajmaʿīna
Bangla ফির‘আউন বলল, ‘কী! আমি তোমাদেরকে অনুমতি দেয়ার আগেই তোমরা তার প্রতি বিশ্বাস করলে? সে-ই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং শীঘ্রই তোমরা এর পরিণাম জানবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করবই।’
Verse 50
قَالُوا۟ لَا ضَيْرَ ۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
Transliteration qālū lā ḍayra innā ilā rabbinā munqalibūna
Bangla তারা বলল, ‘কোনো ক্ষতি নেই [১], আমরা তো আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।
Verse 51
إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَـٰيَـٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلْمُؤْمِنِينَ
Transliteration innā naṭmaʿu an yaghfira lanā rabbunā khaṭāyānā an kunnā awwala l-mu'minīna
Bangla আমরা আশা করি যে, আমাদের রব আমাদের অপরাধ ক্ষমা করবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী।’
Verse 52
۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِىٓ إِنَّكُم مُّتَّبَعُونَ
Transliteration wa-awḥaynā ilā mūsā an asri biʿibādī innakum muttabaʿūna
Bangla আর আমরা মূসার প্রতি ওহী করেছিলাম এ মর্মে যে, ‘আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হউন [১], অবশ্যই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।’
Verse 53
فَأَرْسَلَ فِرْعَوْنُ فِى ٱلْمَدَآئِنِ حَـٰشِرِينَ
Transliteration fa-arsala fir'ʿawnu fī l-madāini ḥāshirīna
Bangla তারপর ফির‘আউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাল,
Verse 54
إِنَّ هَـٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ
Transliteration inna hāulāi lashir'dhimatun qalīlūna
Bangla এ বলে, ‘এরা তো ক্ষুদ্র একটি দল
Verse 55
وَإِنَّهُمْ لَنَا لَغَآئِظُونَ
Transliteration wa-innahum lanā laghāiẓūna
Bangla আর তারা তো আমাদের ক্ৰোধ উদ্রেক করেছে;
Verse 56
وَإِنَّا لَجَمِيعٌ حَـٰذِرُونَ
Transliteration wa-innā lajamīʿun ḥādhirūna
Bangla আর আমরা তো সবাই সদা সতর্ক।’
Verse 57
فَأَخْرَجْنَـٰهُم مِّن جَنَّـٰتٍ وَعُيُونٍ
Transliteration fa-akhrajnāhum min jannātin waʿuyūnin
Bangla পরিণামে আমরা ফির‘আউন গোষ্ঠীকে বহিষ্কৃত করলাম তাদের উদ্যানরাজি ও প্রস্রবণ হতে
Verse 58
وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ
Transliteration wakunūzin wamaqāmin karīmin
Bangla এবং ধন-ভাণ্ডার ও সুরম্য সৌধমালা হতে।
Verse 59
كَذَٰلِكَ وَأَوْرَثْنَـٰهَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Transliteration kadhālika wa-awrathnāhā banī is'rāīla
Bangla এরূপই ঘটেছিল এবং আমরা বনী ইসরাঈলকে করেছিলাম এসবের অধিকারী [১]।
Verse 60
فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
Transliteration fa-atbaʿūhum mush'riqīna
Bangla অতঃপর তারা সূর্যোদয়কালে তাদের পিছনে এসে পড়ল।
Verse 61
فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَـٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ
Transliteration falammā tarāā l-jamʿāni qāla aṣḥābu mūsā innā lamud'rakūna
Bangla অতঃপর যখন দু‘দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, ‘আমরা তো ধরা পড়ে গেলাম!’
Verse 62
قَالَ كَلَّآ ۖ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ
Transliteration qāla kallā inna maʿiya rabbī sayahdīni
Bangla মূসা বললেন, ‘কখনই নয়! আমার সঙ্গে আছেন আমার রব [১]; সত্বর তিনি আমাকে পথনির্দেশ করবেন।’
Verse 63
فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ ۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ
Transliteration fa-awḥaynā ilā mūsā ani iḍ'rib biʿaṣāka l-baḥra fa-infalaqa fakāna kullu fir'qin kal-ṭawdi l-ʿaẓīmi
Bangla অতঃপর আমরা মূসার প্রতি ওহী করলাম যে, আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন। ফলে তা বিভক্ত প্ৰত্যেক ভাগ বিশাল পর্বতের মত হয়ে গেল [১];
Verse 64
وَأَزْلَفْنَا ثَمَّ ٱلْـَٔاخَرِينَ
Transliteration wa-azlafnā thamma l-ākharīna
Bangla আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে,
Verse 65
وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجْمَعِينَ
Transliteration wa-anjaynā mūsā waman maʿahu ajmaʿīna
Bangla এবং আমরা উদ্ধার করলাম মূসা ও তার সঙ্গী সকলকে,
Verse 66
ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ
Transliteration thumma aghraqnā l-ākharīna
Bangla তারপর নিমজ্জিত করলাম অন্য দলটিকে।
Verse 67
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Bangla এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।
Verse 68
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Bangla আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Verse 69
وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَٰهِيمَ
Transliteration wa-ut'lu ʿalayhim naba-a ib'rāhīma
Bangla আর আপনি তাদের কাছে ইবরাহীমের বৃত্তান্ত বর্ণনা করুন।
Verse 70
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا تَعْبُدُونَ
Transliteration idh qāla li-abīhi waqawmihi mā taʿbudūna
Bangla যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, ‘তোমরা কিসের ইবাদাত করা?’
Verse 71
قَالُوا۟ نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَـٰكِفِينَ
Transliteration qālū naʿbudu aṣnāman fanaẓallu lahā ʿākifīna
Bangla তারা বলল, ‘আমরা মূর্তির পূজা করি সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আঁকড়ে থাকব।’
Verse 72
قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ
Transliteration qāla hal yasmaʿūnakum idh tadʿūna
Bangla তিনি বললেন, ‘তোমরা যখন আহ্বান কর তখন তারা তোমাদের আহ্বান শোনে কি?’
Verse 73
أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ
Transliteration aw yanfaʿūnakum aw yaḍurrūna
Bangla ‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?’
Verse 74
قَالُوا۟ بَلْ وَجَدْنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ
Transliteration qālū bal wajadnā ābāanā kadhālika yafʿalūna
Bangla তারা বলল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।’
Verse 75
قَالَ أَفَرَءَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ
Transliteration qāla afara-aytum mā kuntum taʿbudūna
Bangla ইবরাহীম বললেন, ‘তোমরা কি ভাবে দেখেছ, যাদের ‘ইবাদাত তোমরা করে থাক,
Verse 76
أَنتُمْ وَءَابَآؤُكُمُ ٱلْأَقْدَمُونَ
Transliteration antum waābāukumu l-aqdamūna
Bangla ‘তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা!
Verse 77
فَإِنَّهُمْ عَدُوٌّ لِّىٓ إِلَّا رَبَّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration fa-innahum ʿaduwwun lī illā rabba l-ʿālamīna
Bangla সৃষ্টিকুলের রব ব্যতীত এরা সবাই তো আমার শত্ৰু।
Verse 78
ٱلَّذِى خَلَقَنِى فَهُوَ يَهْدِينِ
Transliteration alladhī khalaqanī fahuwa yahdīni
Bangla ‘যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে হেদায়াত দিয়েছেন।
Verse 79
وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ
Transliteration wa-alladhī huwa yuṭ'ʿimunī wayasqīni
Bangla আর ‘তিনিই আমাকে খাওয়ান ও পান করান।
Verse 80
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
Transliteration wa-idhā mariḍ'tu fahuwa yashfīni
Bangla ‘এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে আরোগ্য দান করেন [১];
Verse 81
وَٱلَّذِى يُمِيتُنِى ثُمَّ يُحْيِينِ
Transliteration wa-alladhī yumītunī thumma yuḥ'yīni
Bangla ‘আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনর্জীবিত করবেন।
Verse 82
وَٱلَّذِىٓ أَطْمَعُ أَن يَغْفِرَ لِى خَطِيٓـَٔتِى يَوْمَ ٱلدِّينِ
Transliteration wa-alladhī aṭmaʿu an yaghfira lī khaṭīatī yawma l-dīni
Bangla ‘এবং যার কাছে আশা করি যে, তিনি কিয়ামতের দিন আমার অপরাধ ক্ষমা করে দেবেন।
Verse 83
رَبِّ هَبْ لِى حُكْمًا وَأَلْحِقْنِى بِٱلصَّـٰلِحِينَ
Transliteration rabbi hab lī ḥuk'man wa-alḥiq'nī bil-ṣāliḥīna
Bangla ‘হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের সাথে মিলিয়ে দিন।
Verse 84
وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍ فِى ٱلْـَٔاخِرِينَ
Transliteration wa-ij'ʿal lī lisāna ṣid'qin fī l-ākhirīna
Bangla ‘আর আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করুন [১],
Verse 85
وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ
Transliteration wa-ij'ʿalnī min warathati jannati l-naʿīmi
Bangla ‘এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন,
Verse 86
وَٱغْفِرْ لِأَبِىٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ
Transliteration wa-igh'fir li-abī innahu kāna mina l-ḍālīna
Bangla ‘আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন [১]।
Verse 87
وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ
Transliteration walā tukh'zinī yawma yub'ʿathūna
Bangla ‘এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থানের দিনে [২]
Verse 88
يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ
Transliteration yawma lā yanfaʿu mālun walā banūna
Bangla ‘যে দিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না;
Verse 89
إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
Transliteration illā man atā l-laha biqalbin salīmin
Bangla ‘সে দিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহ্র কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে।’
Verse 90
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ
Transliteration wa-uz'lifati l-janatu lil'muttaqīna
Bangla আর মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত,
Verse 91
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ
Transliteration waburrizati l-jaḥīmu lil'ghāwīna
Bangla এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম [১];
Verse 92
وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ
Transliteration waqīla lahum ayna mā kuntum taʿbudūna
Bangla তাদেরকে বলা হবে, ‘তারা কোথায়, তোমরা যাদের ‘ইবাদাত করতে---
Verse 93
مِن دُونِ ٱللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ
Transliteration min dūni l-lahi hal yanṣurūnakum aw yantaṣirūna
Bangla ‘আল্লাহ্র পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম?’
Verse 94
فَكُبْكِبُوا۟ فِيهَا هُمْ وَٱلْغَاوُۥنَ
Transliteration fakub'kibū fīhā hum wal-ghāwūna
Bangla অতঃপর তাদেরকে এবং পথ ভ্ৰষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে [১],
Verse 95
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
Transliteration wajunūdu ib'līsa ajmaʿūna
Bangla এবং ইবলীসের বাহিনীর সকলকেও।
Verse 96
قَالُوا۟ وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
Transliteration qālū wahum fīhā yakhtaṣimūna
Bangla তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে,
Verse 97
تَٱللَّهِ إِن كُنَّا لَفِى ضَلَـٰلٍ مُّبِينٍ
Transliteration tal-lahi in kunnā lafī ḍalālin mubīnin
Bangla ‘আল্লাহ্র শপথ! আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম,’
Verse 98
إِذْ نُسَوِّيكُم بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration idh nusawwīkum birabbi l-ʿālamīna
Bangla ‘যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম।
Verse 99
وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ
Transliteration wamā aḍallanā illā l-muj'rimūna
Bangla ‘আর আমাদেরকে কেবল দুস্কৃতিকারীরাই পথভ্ৰষ্ট করেছিল;
Verse 100
فَمَا لَنَا مِن شَـٰفِعِينَ
Transliteration famā lanā min shāfiʿīna
Bangla ‘অতএব, আমাদের কোনো সুপারিশকারী নেই।
Verse 101
وَلَا صَدِيقٍ حَمِيمٍ
Transliteration walā ṣadīqin ḥamīmin
Bangla এবং কোনো সহৃদয় বন্ধুও নেই।
Verse 102
فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Transliteration falaw anna lanā karratan fanakūna mina l-mu'minīna
Bangla ‘হায়, যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটত, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম [১]!’
Verse 103
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Bangla এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।
Verse 104
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Bangla আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Verse 105
كَذَّبَتْ قَوْمُ نُوحٍ ٱلْمُرْسَلِينَ
Transliteration kadhabat qawmu nūḥin l-mur'salīna
Bangla নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল।
Verse 106
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ
Transliteration idh qāla lahum akhūhum nūḥun alā tattaqūna
Bangla যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?
Verse 107
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Transliteration innī lakum rasūlun amīnun
Bangla ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Verse 108
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Bangla ‘অতএব, তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর [১]।
Verse 109
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wamā asalukum ʿalayhi min ajrin in ajriya illā ʿalā rabbi l-ʿālamīna
Bangla ‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না; আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।
Verse 110
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Bangla ‘কাজেই তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।’
Verse 111
۞ قَالُوٓا۟ أَنُؤْمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلْأَرْذَلُونَ
Transliteration qālū anu'minu laka wa-ittabaʿaka l-ardhalūna
Bangla তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ করছে?’
Verse 112
قَالَ وَمَا عِلْمِى بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
Transliteration qāla wamā ʿil'mī bimā kānū yaʿmalūna
Bangla নূহ বললেন, ‘তারা কী করত তা আমার জানার কি দরকার?’
Verse 113
إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّى ۖ لَوْ تَشْعُرُونَ
Transliteration in ḥisābuhum illā ʿalā rabbī law tashʿurūna
Bangla ‘তাদের হিসেব গ্রহণ তো আমার রবেরই কাজ; যদি তোমরা বুঝতে!
Verse 114
وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلْمُؤْمِنِينَ
Transliteration wamā anā biṭāridi l-mu'minīna
Bangla আর আমি তো ‘মুমিনদেরকে তাড়িয়ে দেয়ার নই।
Verse 115
إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌ مُّبِينٌ
Transliteration in anā illā nadhīrun mubīnun
Bangla ‘আমি তো শুধু একজন স্পষ্ট সতর্ককারী।’
Verse 116
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَـٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمَرْجُومِينَ
Transliteration qālū la-in lam tantahi yānūḥu latakūnanna mina l-marjūmīna
Bangla তারা বলল, ‘হে নূহ! তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই পাথরের আঘাতে নিহতদের মধ্যে শামিল হবে।’
Verse 117
قَالَ رَبِّ إِنَّ قَوْمِى كَذَّبُونِ
Transliteration qāla rabbi inna qawmī kadhabūni
Bangla নূহ বললেন, ‘হে আমার রব! আমার সম্প্রদায় তো আমার উপর মিথ্যারোপ করেছে।
Verse 118
فَٱفْتَحْ بَيْنِى وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِى وَمَن مَّعِىَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Transliteration fa-if'taḥ baynī wabaynahum fatḥan wanajjinī waman maʿiya mina l-mu'minīna
Bangla কাজেই আপনি আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দিন এবং আমাকে ও আমার সাথে যেসব মুমিন আছে, তাদেরকে রক্ষা করুন [১]।’
Verse 119
فَأَنجَيْنَـٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
Transliteration fa-anjaynāhu waman maʿahu fī l-ful'ki l-mashḥūni
Bangla অতঃপর আমরা তাকে ও তার সঙ্গে যারা ছিল, তাদেরকে রক্ষা করলাম বোঝাই নৌযানে [১]।
Verse 120
ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ ٱلْبَاقِينَ
Transliteration thumma aghraqnā baʿdu l-bāqīna
Bangla এরপর আমরা বাকী সবাইকে ডুবিয়ে দিলাম।
Verse 121
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Bangla এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই ঈমানদার নয়।
Verse 122
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Bangla আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Verse 123
كَذَّبَتْ عَادٌ ٱلْمُرْسَلِينَ
Transliteration kadhabat ʿādun l-mur'salīna
Bangla ‘আদ সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছিল।
Verse 124
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ
Transliteration idh qāla lahum akhūhum hūdun alā tattaqūna
Bangla যখন তাদের ভাই হূদ তাদেরকে বললেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?
Verse 125
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Transliteration innī lakum rasūlun amīnun
Bangla ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Verse 126
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Bangla ‘অতএব, তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।
Verse 127
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wamā asalukum ʿalayhi min ajrin in ajriya illā ʿalā rabbi l-ʿālamīna
Bangla ‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই।
Verse 128
أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةً تَعْبَثُونَ
Transliteration atabnūna bikulli rīʿin āyatan taʿbathūna
Bangla ‘তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে [১] স্তম্ভ নির্মাণ করছ নিরর্থক [২]?
Verse 129
وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ
Transliteration watattakhidhūna maṣāniʿa laʿallakum takhludūna
Bangla ‘আর তোমরা প্রাসাদসমূহ [১] নির্মাণ করছ যেন তোমরা স্থায়ী হবে [২]।
Verse 130
وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ
Transliteration wa-idhā baṭashtum baṭashtum jabbārīna
Bangla আর যখন তোমরা আঘাত হান তখন আঘাত হেনে থাক স্বেচ্ছাচারী হয়ে।
Verse 131
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Bangla সুতরাং তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।
Verse 132
وَٱتَّقُوا۟ ٱلَّذِىٓ أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ
Transliteration wa-ittaqū alladhī amaddakum bimā taʿlamūna
Bangla আর তোমরা তাঁর তাকওয়া অবলম্বন কর যিনি তোমাদেরকে দান করেছেন সে সমুদয়, যা তোমরা জান।
Verse 133
أَمَدَّكُم بِأَنْعَـٰمٍ وَبَنِينَ
Transliteration amaddakum bi-anʿāmin wabanīna
Bangla তিনি তোমাদেরকে দান করেছেন চতুস্পদ জন্তু ও পুত্ৰ সন্তান,
Verse 134
وَجَنَّـٰتٍ وَعُيُونٍ
Transliteration wajannātin waʿuyūnin
Bangla এবং উদ্যান ও প্রস্রবণ;
Verse 135
إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Transliteration innī akhāfu ʿalaykum ʿadhāba yawmin ʿaẓīmin
Bangla ‘আমি তো তোমাদের জন্য আশংকা করি মহাদিনের শাস্তির।’
Verse 136
قَالُوا۟ سَوَآءٌ عَلَيْنَآ أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ ٱلْوَٰعِظِينَ
Transliteration qālū sawāon ʿalaynā awaʿaẓta am lam takun mina l-wāʿiẓīna
Bangla তারা বলল, ‘তুমি উপদেশ দাও বা না-ই দাও, উভয়ই আমাদের জন্য সমান।
Verse 137
إِنْ هَـٰذَآ إِلَّا خُلُقُ ٱلْأَوَّلِينَ
Transliteration in hādhā illā khuluqu l-awalīna
Bangla ‘এটা তো কেবল পূর্ববর্তীদেরই স্বভাব।
Verse 138
وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
Transliteration wamā naḥnu bimuʿadhabīna
Bangla ‘আমরা মোটেই শাস্তিপ্রাপ্ত হবো না।’
Verse 139
فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَـٰهُمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration fakadhabūhu fa-ahlaknāhum inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Bangla সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করল ফলে আমরা তাদেরকে ধ্বংস করলাম। এতে তো অবশ্যই আছে নিদর্শন; কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয় [১]।
Verse 140
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Bangla আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Verse 141
كَذَّبَتْ ثَمُودُ ٱلْمُرْسَلِينَ
Transliteration kadhabat thamūdu l-mur'salīna
Bangla সামূদ সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল।
Verse 142
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَـٰلِحٌ أَلَا تَتَّقُونَ
Transliteration idh qāla lahum akhūhum ṣāliḥun alā tattaqūna
Bangla যখন তাদের ভাই সালিহ তাদেরকে বললেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?
Verse 143
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Transliteration innī lakum rasūlun amīnun
Bangla ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Verse 144
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Bangla সুতরাং তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর,
Verse 145
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wamā asalukum ʿalayhi min ajrin in ajriya illā ʿalā rabbi l-ʿālamīna
Bangla ‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।
Verse 146
أَتُتْرَكُونَ فِى مَا هَـٰهُنَآ ءَامِنِينَ
Transliteration atut'rakūna fī mā hāhunā āminīna
Bangla ‘তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছেড়ে রাখা হবে, যা এখানে আছে তাতে-
Verse 147
فِى جَنَّـٰتٍ وَعُيُونٍ
Transliteration fī jannātin waʿuyūnin
Bangla ‘উদ্যানে, প্রস্রবণে
Verse 148
وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ
Transliteration wazurūʿin wanakhlin ṭalʿuhā haḍīmun
Bangla ‘ও শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে?
Verse 149
وَتَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا فَـٰرِهِينَ
Transliteration watanḥitūna mina l-jibāli buyūtan fārihīna
Bangla ‘আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে ঘর নির্মাণ করছ।
Verse 150
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Bangla সুতরাং তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর
Verse 151
وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ
Transliteration walā tuṭīʿū amra l-mus'rifīna
Bangla আর তোমরা সীমালংঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না;
Verse 152
ٱلَّذِينَ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
Transliteration alladhīna yuf'sidūna fī l-arḍi walā yuṣ'liḥūna
Bangla ‘যারা যমীনে বিপর্যয় সৃষ্টি করে এবং সংশোধন করে না।’
Verse 153
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
Transliteration qālū innamā anta mina l-musaḥarīna
Bangla তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্যতম।
Verse 154
مَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا فَأْتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Transliteration mā anta illā basharun mith'lunā fati biāyatin in kunta mina l-ṣādiqīna
Bangla ‘তুমি তো আমাদের মতই একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত কর।’
Verse 155
قَالَ هَـٰذِهِۦ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ
Transliteration qāla hādhihi nāqatun lahā shir'bun walakum shir'bu yawmin maʿlūmin
Bangla সালিহ বললেন, ‘এটা একটা উষ্ট্ৰী, এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা;
Verse 156
وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ
Transliteration walā tamassūhā bisūin fayakhudhakum ʿadhābu yawmin ʿaẓīmin
Bangla ‘আর তোমরা এর কোনো অনিষ্ট সাধন করো না; করলে মহাদিনের শাস্তি তোমাদের উপর আপতিত হবে।’
Verse 157
فَعَقَرُوهَا فَأَصْبَحُوا۟ نَـٰدِمِينَ
Transliteration faʿaqarūhā fa-aṣbaḥū nādimīna
Bangla অতঃপর তারা সেটাকে হত্যা করল, পরিণামে তারা অনুতপ্ত হল।
Verse 158
فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration fa-akhadhahumu l-ʿadhābu inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Bangla অতঃপর শাস্তি তাদেরকে গ্ৰাস করল। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।
Verse 159
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Bangla আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Verse 160
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ
Transliteration kadhabat qawmu lūṭin l-mur'salīna
Bangla লূতের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল,
Verse 161
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
Transliteration idh qāla lahum akhūhum lūṭun alā tattaqūna
Bangla যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?
Verse 162
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Transliteration innī lakum rasūlun amīnun
Bangla ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Verse 163
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Bangla ‘কাজেই তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।
Verse 164
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wamā asalukum ʿalayhi min ajrin in ajriya illā ʿalā rabbi l-ʿālamīna
Bangla ‘আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।
Verse 165
أَتَأْتُونَ ٱلذُّكْرَانَ مِنَ ٱلْعَـٰلَمِينَ
Transliteration atatūna l-dhuk'rāna mina l-ʿālamīna
Bangla ‘সৃষ্টিকুলের মধ্যে তো তোমরাই কি পুরুষের সাথে উপগত হও?
Verse 166
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَٰجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
Transliteration watadharūna mā khalaqa lakum rabbukum min azwājikum bal antum qawmun ʿādūna
Bangla ‘আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাক। বরং তোমরা তো এক সীমালংঘনকারী সম্প্রদায়।’
Verse 167
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَـٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمُخْرَجِينَ
Transliteration qālū la-in lam tantahi yālūṭu latakūnanna mina l-mukh'rajīna
Bangla তারা বলল, ‘হে লূত! তুমি যদি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে।’
Verse 168
قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ
Transliteration qāla innī liʿamalikum mina l-qālīna
Bangla লূত বললেন, ‘আমি অবশ্যই তোমাদের এ কাজের ঘৃণাকারী।
Verse 169
رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ
Transliteration rabbi najjinī wa-ahlī mimmā yaʿmalūna
Bangla ‘হে আমার রব! আমাকে এবং আমার পরিবার-পরিজনকে, তারা যা করে তা থেকে রক্ষা করুন।’
Verse 170
فَنَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
Transliteration fanajjaynāhu wa-ahlahu ajmaʿīna
Bangla তারপর আমরা তাকে এবং তার পরিবার-পরিজনকে সকলকে রক্ষা করলাম।
Verse 171
إِلَّا عَجُوزًا فِى ٱلْغَـٰبِرِينَ
Transliteration illā ʿajūzan fī l-ghābirīna
Bangla এক বৃদ্ধা ছাড়া [১], যে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
Verse 172
ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ
Transliteration thumma dammarnā l-ākharīna
Bangla তারপর আমরা অপর সকলকে ধ্বংস করলাম।
Verse 173
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ
Transliteration wa-amṭarnā ʿalayhim maṭaran fasāa maṭaru l-mundharīna
Bangla আর আমরা তাদের উপর শাস্তি মূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এ বৃষ্টি ছিল কত নিকৃষ্ট [১]!
Verse 174
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Bangla এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।
Verse 175
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Bangla আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Verse 176
كَذَّبَ أَصْحَـٰبُ لْـَٔيْكَةِ ٱلْمُرْسَلِينَ
Transliteration kadhaba aṣḥābu al'aykati l-mur'salīna
Bangla আইকাবাসীরা [১] রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল,
Verse 177
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
Transliteration idh qāla lahum shuʿaybun alā tattaqūna
Bangla যখন শু‘আইব তাদেরকে বলেছিলেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?
Verse 178
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Transliteration innī lakum rasūlun amīnun
Bangla আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Verse 179
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Bangla ‘কাজেই তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।
Verse 180
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wamā asalukum ʿalayhi min ajrin in ajriya illā ʿalā rabbi l-ʿālamīna
Bangla ‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।
Verse 181
۞ أَوْفُوا۟ ٱلْكَيْلَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُخْسِرِينَ
Transliteration awfū l-kayla walā takūnū mina l-mukh'sirīna
Bangla ‘মাপে পূর্ণ মাত্রায় দেবে; আর যারা মাপে কম দেয় তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না
Verse 182
وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ
Transliteration wazinū bil-qis'ṭāsi l-mus'taqīmi
Bangla ‘এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়।
Verse 183
وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
Transliteration walā tabkhasū l-nāsa ashyāahum walā taʿthaw fī l-arḍi muf'sidīna
Bangla ‘আর লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।
Verse 184
وَٱتَّقُوا۟ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلْجِبِلَّةَ ٱلْأَوَّلِينَ
Transliteration wa-ittaqū alladhī khalaqakum wal-jibilata l-awalīna
Bangla আর তাঁর তাকওয়া অবলম্বন কর যিনি তোমাদেরকে ও তোমাদের আগে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন।’
Verse 185
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
Transliteration qālū innamā anta mina l-musaḥarīna
Bangla তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্তর্ভুক্ত;
Verse 186
وَمَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلْكَـٰذِبِينَ
Transliteration wamā anta illā basharun mith'lunā wa-in naẓunnuka lamina l-kādhibīna
Bangla ‘আর তুমি তো আমাদের মতই একজন মানুষ, আমরা তো তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।
Verse 187
فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Transliteration fa-asqiṭ ʿalaynā kisafan mina l-samāi in kunta mina l-ṣādiqīna
Bangla ‘সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও।’
Verse 188
قَالَ رَبِّىٓ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
Transliteration qāla rabbī aʿlamu bimā taʿmalūna
Bangla তিনি বললেন, ‘আমার রব ভাল করে জানেন তোমরা যা কর।’
Verse 189
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ ٱلظُّلَّةِ ۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Transliteration fakadhabūhu fa-akhadhahum ʿadhābu yawmi l-ẓulati innahu kāna ʿadhāba yawmin ʿaẓīmin
Bangla সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করল, ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করল [১]। এ তো ছিল এক ভীষণ দিনের শাস্তি!
Verse 190
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Bangla এতে তো অবশ্যই রয়েছে নিদর্শন [১], আর তাদের অধিকাংশই মুমিন নয়।
Verse 191
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Bangla আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Verse 192
وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wa-innahu latanzīlu rabbi l-ʿālamīna
Bangla আর নিশ্চয় এটা (আল-কুরআন) সৃষ্টিকুলের রব হতে নাযিলকৃত।
Verse 193
نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ
Transliteration nazala bihi l-rūḥu l-amīnu
Bangla বিশ্বস্ত রূহ (জিবরাঈল) তা নিয়ে নাযিল হয়েছেন।
Verse 194
عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ ٱلْمُنذِرِينَ
Transliteration ʿalā qalbika litakūna mina l-mundhirīna
Bangla আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন।
Verse 195
بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِينٍ
Transliteration bilisānin ʿarabiyyin mubīnin
Bangla সুস্পষ্ট আরবী ভাষায় [১]।
Verse 196
وَإِنَّهُۥ لَفِى زُبُرِ ٱلْأَوَّلِينَ
Transliteration wa-innahu lafī zuburi l-awalīna
Bangla আর পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ আছে।
Verse 197
أَوَلَمْ يَكُن لَّهُمْ ءَايَةً أَن يَعْلَمَهُۥ عُلَمَـٰٓؤُا۟ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Transliteration awalam yakun lahum āyatan an yaʿlamahu ʿulamāu banī is'rāīla
Bangla বনী ইসরাইলের আলেমগণ এ সম্পর্কে জানে---এটা কি তাদের জন্য নিদর্শন নয় [১]?
Verse 198
وَلَوْ نَزَّلْنَـٰهُ عَلَىٰ بَعْضِ ٱلْأَعْجَمِينَ
Transliteration walaw nazzalnāhu ʿalā baʿḍi l-aʿjamīna
Bangla আর আমরা যদি এটা কোনো অনারবের উপর নাযিল করতাম
Verse 199
فَقَرَأَهُۥ عَلَيْهِم مَّا كَانُوا۟ بِهِۦ مُؤْمِنِينَ
Transliteration faqara-ahu ʿalayhim mā kānū bihi mu'minīna
Bangla এবং এটা সে তাদের কাছে পাঠ করত, তবে তারা তাতে ঈমান আনত না;
Verse 200
كَذَٰلِكَ سَلَكْنَـٰهُ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ
Transliteration kadhālika salaknāhu fī qulūbi l-muj'rimīna
Bangla এভাবে আমরা সেটা অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি [১]।
Verse 201
لَا يُؤْمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ
Transliteration lā yu'minūna bihi ḥattā yarawū l-ʿadhāba l-alīma
Bangla তারা এতে ঈমান আনবে না যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখতে পাবে;
Verse 202
فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
Transliteration fayatiyahum baghtatan wahum lā yashʿurūna
Bangla সুতরাং তা তাদের কাছে এসে পড়বে হঠাৎ করে; অথচ তারা কিছুই উপলব্ধি করতে পারবে না।
Verse 203
فَيَقُولُوا۟ هَلْ نَحْنُ مُنظَرُونَ
Transliteration fayaqūlū hal naḥnu munẓarūna
Bangla তখন তারা বলবে, ‘আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?’
Verse 204
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
Transliteration afabiʿadhābinā yastaʿjilūna
Bangla তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়?
Verse 205
أَفَرَءَيْتَ إِن مَّتَّعْنَـٰهُمْ سِنِينَ
Transliteration afara-ayta in mattaʿnāhum sinīna
Bangla আপনি ভেবে দেখুন, যদি আমরা তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাস করতে দেই [১],
Verse 206
ثُمَّ جَآءَهُم مَّا كَانُوا۟ يُوعَدُونَ
Transliteration thumma jāahum mā kānū yūʿadūna
Bangla তারপর তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের কাছে এসে পড়ে,
Verse 207
مَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ
Transliteration mā aghnā ʿanhum mā kānū yumattaʿūna
Bangla তখন যা তাদের ভোগ-বিলাসের উপকরণ হিসেবে দেয়া হয়েছিল তা তাদের কি উপকারে আসবে?
Verse 208
وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
Transliteration wamā ahlaknā min qaryatin illā lahā mundhirūna
Bangla আর আমরা এমন কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিল না [১];
Verse 209
ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَـٰلِمِينَ
Transliteration dhik'rā wamā kunnā ẓālimīna
Bangla (তাদের জন্য) স্মরণ হিসেবে, আর আমরা যুলুমকারী নই,
Verse 210
وَمَا تَنَزَّلَتْ بِهِ ٱلشَّيَـٰطِينُ
Transliteration wamā tanazzalat bihi l-shayāṭīnu
Bangla আর শয়তানরা এটাসহ নাযিল হয়নি।
Verse 211
وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
Transliteration wamā yanbaghī lahum wamā yastaṭīʿūna
Bangla আর তারা এ কাজের যোগ্যও নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না।
Verse 212
إِنَّهُمْ عَنِ ٱلسَّمْعِ لَمَعْزُولُونَ
Transliteration innahum ʿani l-samʿi lamaʿzūlūna
Bangla তাদেরকে তো শোনার সুযোগ হতে দূরে রাখা হয়েছে।
Verse 213
فَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ
Transliteration falā tadʿu maʿa l-lahi ilāhan ākhara fatakūna mina l-muʿadhabīna
Bangla অতএব আপনি অন্য কোনো ইলাহকে আল্লাহ্র সাথে ডাকবেন না, ডাকলে আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন।
Verse 214
وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ
Transliteration wa-andhir ʿashīrataka l-aqrabīna
Bangla আর আপনার নিকটস্থ জ্ঞাতি-গোষ্ঠীকে সতর্ক করুন।
Verse 215
وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Transliteration wa-ikh'fiḍ janāḥaka limani ittabaʿaka mina l-mu'minīna
Bangla এবং যারা আপনার অনুসরণ করে সেসব মুমিনদের প্রতি আপনার পক্ষপুট অবনত করে দিন।
Verse 216
فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تَعْمَلُونَ
Transliteration fa-in ʿaṣawka faqul innī barīon mimmā taʿmalūna
Bangla অতঃপর তারা যদি আপনার অবাধ্য হয় তাহলে আপনি বলুন, ‘তোমরা যা কর নিশ্চয় আমি তা থেকে দায়মুক্ত।’
Verse 217
وَتَوَكَّلْ عَلَى ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ
Transliteration watawakkal ʿalā l-ʿazīzi l-raḥīmi
Bangla আর আপনি নির্ভর করুন পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহ্র উপর,
Verse 218
ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ
Transliteration alladhī yarāka ḥīna taqūmu
Bangla যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান [১],
Verse 219
وَتَقَلُّبَكَ فِى ٱلسَّـٰجِدِينَ
Transliteration wataqallubaka fī l-sājidīna
Bangla এবং সাজদাকারীদের মাঝে আপনার উঠাবসা [১]।
Verse 220
إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
Transliteration innahu huwa l-samīʿu l-ʿalīmu
Bangla তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
Verse 221
هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَـٰطِينُ
Transliteration hal unabbi-ukum ʿalā man tanazzalu l-shayāṭīnu
Bangla তোমাদেরকে কি আমি জানাব কার কাছে শয়তানরা নাযিল হয়?
Verse 222
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
Transliteration tanazzalu ʿalā kulli affākin athīmin
Bangla তারা তো নাযিল হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে।
Verse 223
يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَـٰذِبُونَ
Transliteration yul'qūna l-samʿa wa-aktharuhum kādhibūna
Bangla তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী [১]।
Verse 224
وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ
Transliteration wal-shuʿarāu yattabiʿuhumu l-ghāwūna
Bangla আর কবিগণ, তাদের অনুসরণ তো বিভ্ৰান্তরাই করে।
Verse 225
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِى كُلِّ وَادٍ يَهِيمُونَ
Transliteration alam tara annahum fī kulli wādin yahīmūna
Bangla আপনি কি দেখেন না যে, ওরা উদভ্ৰান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়?
Verse 226
وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
Transliteration wa-annahum yaqūlūna mā lā yafʿalūna
Bangla এবং তারা তো বলে এমন কথা, যা তারা করে না।
Verse 227
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِيرًا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ ۗ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ
Transliteration illā alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti wadhakarū l-laha kathīran wa-intaṣarū min baʿdi mā ẓulimū wasayaʿlamu alladhīna ẓalamū ayya munqalabin yanqalibūna
Bangla কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, আল্লাহ্কে বেশী পরিমাণ স্মরণ করেছে এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্ৰহণ করেছে। আর যালিমরা শীঘ্রই ফিরে যাবে জানবে কোন ধরনের গন্তব্যস্থলে তারা ফিরে যাবে।
Read Surah Ash-Shu'ara in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tamil
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Bangla: the Qur’an in Bangla.
Bangla translation: Dr. Abu Bakr Muhammad Zakaria, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.