MyDugsiStart learning

Surah Al-Qamar in Bangla: translation and audio

Surah 54 · القمر · The Moon · 55 verses

Surah Al-Qamar verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Bangla translation by Dr. Abu Bakr Muhammad Zakaria. For the meaning of every word, see Surah Al-Qamar word by word in English.

Verse 1

ٱقْتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلْقَمَرُ

Transliteration iq'tarabati l-sāʿatu wa-inshaqqa l-qamaru

Bangla কিয়ামত কাছাকাছি হয়েছে [১], আর চাঁদ বিদীর্ণ হয়েছে [২],

Verse 2

وَإِن يَرَوْا۟ ءَايَةً يُعْرِضُوا۟ وَيَقُولُوا۟ سِحْرٌ مُّسْتَمِرٌّ

Transliteration wa-in yaraw āyatan yuʿ'riḍū wayaqūlū siḥ'run mus'tamirrun

Bangla আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘এটা তো চিরাচরিত জাদু [১]।’

Verse 3

وَكَذَّبُوا۟ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُمْ ۚ وَكُلُّ أَمْرٍ مُّسْتَقِرٌّ

Transliteration wakadhabū wa-ittabaʿū ahwāahum wakullu amrin mus'taqirrun

Bangla আর তারা মিথ্যারোপ করে এবং নিজ খেয়াল –খুশীর অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয়ই শেষ লক্ষে পৌঁছবে [১]।

Verse 4

وَلَقَدْ جَآءَهُم مِّنَ ٱلْأَنۢبَآءِ مَا فِيهِ مُزْدَجَرٌ

Transliteration walaqad jāahum mina l-anbāi mā fīhi muz'dajarun

Bangla আর তাদের কাছে এসেছে সংবাদসমূহ, যাতে আছে কঠোর নিষেধাজ্ঞা;

Verse 5

حِكْمَةٌۢ بَـٰلِغَةٌ ۖ فَمَا تُغْنِ ٱلنُّذُرُ

Transliteration ḥik'matun bālighatun famā tugh'ni l-nudhuru

Bangla এটা পরিপূর্ণ হিকমত, কিন্তু ভীতিপ্রদর্শন তাদের কোনো কাজে লাগেনি।

Verse 6

فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ ٱلدَّاعِ إِلَىٰ شَىْءٍ نُّكُرٍ

Transliteration fatawalla ʿanhum yawma yadʿu l-dāʿi ilā shayin nukurin

Bangla অতএব, আপনি তাদের উপেক্ষা করুন। (স্মরণ করুন) যেদিন আহ্‌বানকারী আহ্‌বান করবে এক ভয়াবহ পরিণামের দিকে,

Verse 7

خُشَّعًا أَبْصَـٰرُهُمْ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُّنتَشِرٌ

Transliteration khushaʿan abṣāruhum yakhrujūna mina l-ajdāthi ka-annahum jarādun muntashirun

Bangla আপমানে অবনমিত নেত্রে [১] সেদিন তারা কবর হতে বের হবে, মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল,

Verse 8

مُّهْطِعِينَ إِلَى ٱلدَّاعِ ۖ يَقُولُ ٱلْكَـٰفِرُونَ هَـٰذَا يَوْمٌ عَسِرٌ

Transliteration muh'ṭiʿīna ilā l-dāʿi yaqūlu l-kāfirūna hādhā yawmun ʿasirun

Bangla তারা অহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহ্বল হয়ে [১]। কাফিররা বলবে, ‘বড়ই কঠিন এ দিন।’

Verse 9

۞ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا۟ عَبْدَنَا وَقَالُوا۟ مَجْنُونٌ وَٱزْدُجِرَ

Transliteration kadhabat qablahum qawmu nūḥin fakadhabū ʿabdanā waqālū majnūnun wa-uz'dujira

Bangla এদের আগে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল--- সুতরাং তারা আমাদের বান্দার প্রতি মিথ্যারোপ করেছিল আর বলেছিল, ’পাগল’, আর তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল [১]।

Verse 10

فَدَعَا رَبَّهُۥٓ أَنِّى مَغْلُوبٌ فَٱنتَصِرْ

Transliteration fadaʿā rabbahu annī maghlūbun fa-intaṣir

Bangla তখন তিনি তাঁর রবকে আহবান করে বলেছিলেন, ‘নিশ্চয় আমি অসহায়, অতএব আপনি প্রতিবিধান করুন।’

Verse 11

فَفَتَحْنَآ أَبْوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ

Transliteration fafataḥnā abwāba l-samāi bimāin mun'hamirin

Bangla ফলে আমরা উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বারসমূহ প্রবল বর্ষণশীল বারিধারার মাধ্যমে,

Verse 12

وَفَجَّرْنَا ٱلْأَرْضَ عُيُونًا فَٱلْتَقَى ٱلْمَآءُ عَلَىٰٓ أَمْرٍ قَدْ قُدِرَ

Transliteration wafajjarnā l-arḍa ʿuyūnan fal-taqā l-māu ʿalā amrin qad qudira

Bangla এবং মাটি থেকে উৎসারিত করলাম ঝর্ণাসমূহ; ফলে সমস্ত পানি মিলিত হল এক পরিকল্পনা অনুসারে [১]

Verse 13

وَحَمَلْنَـٰهُ عَلَىٰ ذَاتِ أَلْوَٰحٍ وَدُسُرٍ

Transliteration waḥamalnāhu ʿalā dhāti alwāḥin wadusurin

Bangla আর নূহকে আমরা আরোহণ করালাম কাঠ ও পেরেগ নির্মিত এক নৌযানে [১],

Verse 14

تَجْرِى بِأَعْيُنِنَا جَزَآءً لِّمَن كَانَ كُفِرَ

Transliteration tajrī bi-aʿyuninā jazāan liman kāna kufira

Bangla যা চলত আমাদের চোখের সামনে; এটা পুরস্কার তাঁর জন্য, যার সাথে কুফরী করা হয়েছিল।

Verse 15

وَلَقَد تَّرَكْنَـٰهَآ ءَايَةً فَهَلْ مِن مُّدَّكِرٍ

Transliteration walaqad taraknāhā āyatan fahal min muddakirin

Bangla আর অবশ্যই আমরা এটাকে রেখে দিয়েছি এক নিদর্শনরূপে [১]; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

Verse 16

فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

Transliteration fakayfa kāna ʿadhābī wanudhuri

Bangla সুতরাং কী কঠোর ছিল আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন !

Verse 17

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

Transliteration walaqad yassarnā l-qur'āna lildhik'ri fahal min muddakirin

Bangla আর অবশ্যই আমরা কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য [১], এতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

Verse 18

كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

Transliteration kadhabat ʿādun fakayfa kāna ʿadhābī wanudhuri

Bangla ‘আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী !

Verse 19

إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِى يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ

Transliteration innā arsalnā ʿalayhim rīḥan ṣarṣaran fī yawmi naḥsin mus'tamirrin

Bangla নিশ্চয় আমরা তাদের উপর পাঠিয়েছিলাম এক প্রচন্ড শীতল ঝড়োহাওয়া নিরবচ্ছিন্ন অমঙ্গল দিনে,

Verse 20

تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُّنقَعِرٍ

Transliteration tanziʿu l-nāsa ka-annahum aʿjāzu nakhlin munqaʿirin

Bangla তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কান্ড।

Verse 21

فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

Transliteration fakayfa kāna ʿadhābī wanudhuri

Bangla অতএব কী কঠোর ছিল আমার শাস্তি ও ভীতিপ্রদর্শন !

Verse 22

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

Transliteration walaqad yassarnā l-qur'āna lildhik'ri fahal min muddakirin

Bangla আর অবশ্যই আমরা কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

Verse 23

كَذَّبَتْ ثَمُودُ بِٱلنُّذُرِ

Transliteration kadhabat thamūdu bil-nudhuri

Bangla সামূদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল,

Verse 24

فَقَالُوٓا۟ أَبَشَرًا مِّنَّا وَٰحِدًا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذًا لَّفِى ضَلَـٰلٍ وَسُعُرٍ

Transliteration faqālū abasharan minnā wāḥidan nattabiʿuhu innā idhan lafī ḍalālin wasuʿurin

Bangla অতঃপর তারা বলেছিল, ‘আমরা কি আমাদেরই এক ব্যাক্তির অনুসরণ করব? তবে তো আমরা পথভ্রষ্টতায় এবং উন্মাত্ততায় পতিত হব।

Verse 25

أَءُلْقِىَ ٱلذِّكْرُ عَلَيْهِ مِنۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ

Transliteration a-ul'qiya l-dhik'ru ʿalayhi min bayninā bal huwa kadhābun ashirun

Bangla ‘আমাদের মধ্যে কি তারই প্রতি যিকর [১] পাঠানো হয়েছে? না, সে তো একজন মিথ্যাবাদী, দাম্ভিক [২]।’

Verse 26

سَيَعْلَمُونَ غَدًا مَّنِ ٱلْكَذَّابُ ٱلْأَشِرُ

Transliteration sayaʿlamūna ghadan mani l-kadhābu l-ashiru

Bangla আগামী কাল ওরা অবশ্যই জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক।

Verse 27

إِنَّا مُرْسِلُوا۟ ٱلنَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَٱرْتَقِبْهُمْ وَٱصْطَبِرْ

Transliteration innā mur'silū l-nāqati fit'natan lahum fa-ir'taqib'hum wa-iṣ'ṭabir

Bangla নিশ্চয় আমরা তাদের পরীক্ষার জন্য উষ্ট্রী পাঠিয়েছি, অতএব আপনি তাদের আচরণ লক্ষ্য করুন এবং ধৈর্যশীল হোন।

Verse 28

وَنَبِّئْهُمْ أَنَّ ٱلْمَآءَ قِسْمَةٌۢ بَيْنَهُمْ ۖ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ

Transliteration wanabbi'hum anna l-māa qis'matun baynahum kullu shir'bin muḥ'taḍarun

Bangla আর তাদেরকে জানিয়ে দিন যে, তাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হবে পালাক্রমে।

Verse 29

فَنَادَوْا۟ صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ

Transliteration fanādaw ṣāḥibahum fataʿāṭā faʿaqara

Bangla অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল, ফলে সে সেটাকে (উষ্ট্রী) ধরে হত্য করল।

Verse 30

فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

Transliteration fakayfa kāna ʿadhābī wanudhuri

Bangla অতএব কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও ভীতিপ্রদর্শন !

Verse 31

إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَٰحِدَةً فَكَانُوا۟ كَهَشِيمِ ٱلْمُحْتَظِرِ

Transliteration innā arsalnā ʿalayhim ṣayḥatan wāḥidatan fakānū kahashīmi l-muḥ'taẓiri

Bangla নিশ্চয় আমরা তাদের উপর পাঠিয়েছিলাম এক বিরাট আওয়াজ; ফলে তারা হয়ে গেল খোয়াড় প্রস্তুতকারীর বিখন্ডিত শুল্ক খড়ের ন্যায় [১]।

Verse 32

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

Transliteration walaqad yassarnā l-qur'āna lildhik'ri fahal min muddakirin

Bangla আর অবশ্যই আমরা কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

Verse 33

كَذَّبَتْ قَوْمُ لُوطٍۭ بِٱلنُّذُرِ

Transliteration kadhabat qawmu lūṭin bil-nudhuri

Bangla লুত সম্প্রদায় মিথ্যারোপ করেছিল সতর্ককারীদের প্রতি,

Verse 34

إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٍ ۖ نَّجَّيْنَـٰهُم بِسَحَرٍ

Transliteration innā arsalnā ʿalayhim ḥāṣiban illā āla lūṭin najjaynāhum bisaḥarin

Bangla নিশ্চয় আমরা তাদের উপর পাঠিয়েছিলাম পাথর বহনকারী প্রচণ্ড ঝটিকা, কিন্তু লূত পরিবারের উপর নয়; তাদেরকে আমরা উদ্ধার করেছিলাম রাতের শেষাংশে,

Verse 35

نِّعْمَةً مِّنْ عِندِنَا ۚ كَذَٰلِكَ نَجْزِى مَن شَكَرَ

Transliteration niʿ'matan min ʿindinā kadhālika najzī man shakara

Bangla আমাদের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ; যে কৃতজ্ঞতা প্রকাশ করে, আমরা এভাবেই তাকে পুরস্কৃত করে থাকি।

Verse 36

وَلَقَدْ أَنذَرَهُم بَطْشَتَنَا فَتَمَارَوْا۟ بِٱلنُّذُرِ

Transliteration walaqad andharahum baṭshatanā fatamāraw bil-nudhuri

Bangla আর অবশ্যই লূত তাদেরকে সতর্ক করেছিল আমাদের কঠোর পাকড়াও সম্পর্কে; কিন্তু তারা সতর্কবাণী সম্বন্ধে বিতণ্ডা [১] শুরু করল।

Verse 37

وَلَقَدْ رَٰوَدُوهُ عَن ضَيْفِهِۦ فَطَمَسْنَآ أَعْيُنَهُمْ فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ

Transliteration walaqad rāwadūhu ʿan ḍayfihi faṭamasnā aʿyunahum fadhūqū ʿadhābī wanudhuri

Bangla আর অবশ্যই তারা লূতের কাছ থেকে তার মেহমানদেরকে অসদুদ্দেশ্যে দাবি করল [১], তখন আমরা তাদের দৃষ্টি শক্তি লোপ করে দিলাম এবং বললাম, ‘আস্বাদন কর আমার শাস্তি এবং ভীতির পরিণাম।

Verse 38

وَلَقَدْ صَبَّحَهُم بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ

Transliteration walaqad ṣabbaḥahum buk'ratan ʿadhābun mus'taqirrun

Bangla আর অবশ্যই প্রত্যুষে তাদের উপর বিরামহীন শাস্তি আঘাত করেছিল।

Verse 39

فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ

Transliteration fadhūqū ʿadhābī wanudhuri

Bangla সুতরাং ‘আস্বাদন কর আমার শাস্তি এবং ভীতিপ্রদর্শনের পরিণাম।’

Verse 40

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

Transliteration walaqad yassarnā l-qur'āna lildhik'ri fahal min muddakirin

Bangla আর অবশ্যই আমরা কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্ৰহণকারী কেউ আছে কি?

Verse 41

وَلَقَدْ جَآءَ ءَالَ فِرْعَوْنَ ٱلنُّذُرُ

Transliteration walaqad jāa āla fir'ʿawna l-nudhuru

Bangla আর অবশ্যই ফির’আউন সম্প্রদায়ের কাছে এসেছিল সতর্ককারী;

Verse 42

كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كُلِّهَا فَأَخَذْنَـٰهُمْ أَخْذَ عَزِيزٍ مُّقْتَدِرٍ

Transliteration kadhabū biāyātinā kullihā fa-akhadhnāhum akhdha ʿazīzin muq'tadirin

Bangla তারা আমাদের সব নিদর্শনে মিথ্যারোপ করল, সুতরাং আমরা মহাপরাক্রমশালী ও সর্বশক্তিমানরূপে তাদেরকে পাকড়াও করলাম।

Verse 43

أَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ أُو۟لَـٰٓئِكُمْ أَمْ لَكُم بَرَآءَةٌ فِى ٱلزُّبُرِ

Transliteration akuffārukum khayrun min ulāikum am lakum barāatun fī l-zuburi

Bangla তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চেয়ে ভাল? না কি তোমাদের অব্যাহতির কোনো সনদ রয়েছে পূর্ববতী কিতাবে?

Verse 44

أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُّنتَصِرٌ

Transliteration am yaqūlūna naḥnu jamīʿun muntaṣirun

Bangla নাকি তারা বলে, ‘আমরা এক সংঘবদ্ধ অপরাজেয় দল? ’

Verse 45

سَيُهْزَمُ ٱلْجَمْعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ

Transliteration sayuh'zamu l-jamʿu wayuwallūna l-dubura

Bangla এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে [১],

Verse 46

بَلِ ٱلسَّاعَةُ مَوْعِدُهُمْ وَٱلسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ

Transliteration bali l-sāʿatu mawʿiduhum wal-sāʿatu adhā wa-amarru

Bangla বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত সময়। আর কিয়ামত হবে কঠিনতর ও তিক্তকর [১];

Verse 47

إِنَّ ٱلْمُجْرِمِينَ فِى ضَلَـٰلٍ وَسُعُرٍ

Transliteration inna l-muj'rimīna fī ḍalālin wasuʿurin

Bangla নিশ্চয় অপরাধীরা বিভ্রান্তি ও শাস্তিতে রয়েছে [১]।

Verse 48

يَوْمَ يُسْحَبُونَ فِى ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا۟ مَسَّ سَقَرَ

Transliteration yawma yus'ḥabūna fī l-nāri ʿalā wujūhihim dhūqū massa saqara

Bangla যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে; সেদিন বলা হবে, ‘জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর।’

Verse 49

إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَـٰهُ بِقَدَرٍ

Transliteration innā kulla shayin khalaqnāhu biqadarin

Bangla নিশ্চয় আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে [১],

Verse 50

وَمَآ أَمْرُنَآ إِلَّا وَٰحِدَةٌ كَلَمْحٍۭ بِٱلْبَصَرِ

Transliteration wamā amrunā illā wāḥidatun kalamḥin bil-baṣari

Bangla আর আমাদের আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মত [১]।

Verse 51

وَلَقَدْ أَهْلَكْنَآ أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍ

Transliteration walaqad ahlaknā ashyāʿakum fahal min muddakirin

Bangla আর অবশ্যই আমরা ধ্বংস করেছি তোমাদের মত দলগুলোকে। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

Verse 52

وَكُلُّ شَىْءٍ فَعَلُوهُ فِى ٱلزُّبُرِ

Transliteration wakullu shayin faʿalūhu fī l-zuburi

Bangla আর তারা যা করেছে সবকিছুই আছে ‘আমলনামায়’,

Verse 53

وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُّسْتَطَرٌ

Transliteration wakullu ṣaghīrin wakabīrin mus'taṭarun

Bangla আর ছোট বড় সব কিছুই লিখিত আছে [১]।

Verse 54

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَنَهَرٍ

Transliteration inna l-mutaqīna fī jannātin wanaharin

Bangla নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে,

Verse 55

فِى مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍۭ

Transliteration fī maqʿadi ṣid'qin ʿinda malīkin muq'tadirin

Bangla যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহাঅধিপতি (আল্লাহ্‌)র সান্নিধ্যে।

Read Surah Al-Qamar in another language

All languages

All 114 surahs in Bangla: the Qur’an in Bangla.

Learn it in MyDugsi

Bangla translation: Dr. Abu Bakr Muhammad Zakaria, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.